× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

সত্যি হলো সালমানের ভবিষ্যৎবাণী!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: ‘সমাপ্তি’ যেন হচ্ছেই না ক্যাটরিনা-রণবীরের প্রেম কাহিনির। বিচ্ছেদ হয়ে গেলে কী হবে, দুজনকে নিয়ে গল্প থামছে না। বরং দিনকে দিন তা বেড়েই চলেছে। আর তাদের সম্পর্ক নিয়ে প্রতিদিন শোনা যাচ্ছে নতুন নতুন রসালো গল্প। সম্প্রতি শোনা যাচ্ছে, অনেক দিন আগেই নাকি সালমান এই ব্রেকআপ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন।

সময়টা ২০০৯। সবে ‘আজব প্রেম কি গজব কাহিনি’তে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে ক্যাটরিনা কাইফের। সালমানের ‘মেয়েবন্ধু’ তখন ক্যাট। সব দেখেশুনে আর নাকি চুপ থাকতে পারেননি সালমান। মদ্যপ অবস্থায় ছুটে গিয়েছিলেন ক্যাটের কাছে।

নেশা জড়ানো গলায় বলেছিলেন, তুমি ভুল করছো। আমাকে ছেড়ে রণবীরের কাছে গেলে একদিন পস্তাতে হবে তোমাকে। দেখবে, তোমাকে আঘাত দেবে রণবীর।

গত বছর পর্যন্ত ক্যাটের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন রণবীর। লিভ টুগেদারও শুরু করেছিলেন তারা। ব্যালকনিতে দাঁড়িয়ে চুমু খাওয়া থেকে হাতে হাত যুগলের ছবিও এসেছিল প্রকাশ্যে। এমনটাও শোনা গিয়েছিল, বিয়েও করতে চলেছেন তারা। কিন্তু, এ বছরের গোড়াতেই সে জুটি ভেঙে খান খান। শেষ পর্যন্ত সালমানের ভবিষ্যৎবাণীই মিলে গেল তাহলে!


এ ক্যটাগরির আরো খবর..