× Banner
সর্বশেষ
মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর বিচারবহির্ভূত হত্যা প্রায় শূন্যে, গুমের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স :আইনমন্ত্রী

শোক সভার আয়োজনে বাঁধা,আহত ৮

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকীর  শোক সভার আয়োজনে বাঁধা দিয়ে ভন্ডুল করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় দৌলতপুর ইউনিয়নের বালুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী সমর্থক গোষ্ঠির সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক কালাচাঁদ অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে ১৫ আগষ্টে শোক সভা পালনের লক্ষে দৌলতপুর ইউনিয়নের বালুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী সমর্থক গোষ্ঠির পক্ষ থেকে শোক সভার আয়োজন করা হয়। এ সময় স্থাণীয় প্রতিপক্ষ গ্র“প লাঠিসোটা  নিয়ে সভার আয়োজনে বাঁধা দেয়। এ সময় প্রতিপক্ষ কালাচাঁদ, মিলন, হিলক রায়, ভারত ও রতনকে মারধর করে।

বাংলাদেশ আ’লীগ সমর্থীক গোষ্ঠির কেন্দ্রীয় উপ কমিটির সহ-সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকীর শোক সভা করতে না দেওয়া দু:খজনক। বঙ্গবন্ধুর আদর্শ লালনে যে কেউ শোক সভা পালন করতে পারে।

পীরগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি এমদাদুল হক বলেন, পীরগঞ্জ শহরের শোকসভার আয়োজন করা হয়েছে। বিচ্ছিন্ন ভাবে অনুমোতি ছাড়াই সভার আয়োজন করায় স্থানীয় ছেলেরা বন্ধ করে দিয়েছে। তবে কোন হামলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শওকত হোসেন জানান, পীরগঞ্জ উপজেলা আ’লীগের নেতাকর্মীদের অনুমতি না নিয়ে শোক সভার আয়োজন করলে স্থানীয়রা তাতে বাধা দিয়েছে বলে শুনেছি। তবে আহতের কোন ঘটনা ঘটেনি।


এ ক্যটাগরির আরো খবর..