× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে ইয়াবা, নেশাজাতীয় ইনজেকশন,গাঁজা ও মাদক ব্যবহারকৃত সরঞ্জামসহ হারুন (৩৫) ও নাহিদ হাসান সবুজ (২৮) কে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
আটক হারুন ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর বাঙালীপাড়া গ্রামের মৃত মন্টুর ছেলে এবং সবুজ সালন্দর মোন্নাপাড়ার মৃত আকতার হোসেনের ছেলে।

গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার ভোর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছে থাকা ১৩৪ পিস ইয়াবা, ২২টি নেশাজাতীয় ইনজেকশন, ১০০ গ্রাম গাঁজা ও মাদক ব্যবহারকৃত ৩টি মোবাইল এবং সরঞ্জাম উদ্ধার করে।

গত শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও-৩০ বিজিবির ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংবাদিকদের সামনে ওই দুই মাদক ব্যবসায়ীদের হাজির করে বিস্তারিত তুলে ধরেন প্রশাসনের কর্মকর্তাগন।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-৩০ বিজিবির পরিচালক লে.কর্নেল তুষার বিন ইউনুস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুল হক ও সদর থানার ওসি একএম মেহেদী হাসান উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওকে মাদক মুক্ত করতে বিজিবির পরিচালক লে.কর্নেল তুষার বিন ইউনুস ও ওসি মেহেদী হাসান সংবাদ কর্মীদের সহযোগীতার পাশাপাশি এলাকার মানুষদের এগিয়ে আসার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..