× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

শোক দিবসে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজন

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ শাহাদাত বার্ষিকী পালিত হয়।দিবসটি উপলক্ষ্যে  শনিবার(১৫আগস্ট) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি.বে-সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এছাড়া র‌্যালী,আলোচনা সভা,চিত্রাঙ্কন,রচনা লিখন,বঙ্গবন্ধুর ভাষন বলা প্রতিযোগিতা ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসুচী পালন করা হয়।

সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর  থেকে একটি র‌্যালী বের হয়।র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।র‌্যালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী,মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংস্কৃতিক কর্মী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়।র‌্যালী শেষে শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান খোকন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায় প্রমুখ।এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ব্যাংক ,গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে চিত্রাঙ্কন ,রচনা লিখন,বঙ্গবন্ধুর ভাষন বলা প্রতিযোগিতা ,হামদ,নাথ ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে দিনটি পালন করে। এউপলক্ষ্যে ঠাকুরগাঁও কেন্দ্রী জামে মসজিদসহ সব মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দির ,গিজায় বিশেষ প্রার্থনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..