× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

ডেস্ক

৭ বছর বয়সী শিশুকে ধর্ষণ ১৩ বছর বয়সী কিশোর

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
https://thenewse.com/wp-content/uploads/baby-rape-2.jpg

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে (১৩) গ্রেফতার করে করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় গ্রেফতার কিশোরকে আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকেলে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর অবস্থায় শিশুটিকে মঙ্গলবার দুপুরে অস্ত্রোপচার করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার বালিয়ান ইউনিয়নের বৈদ্যবাড়ি গ্রামের ওই কিশোর স্থানীয় সাত বছর বসয়ী এক শিশুকে খেলার ছলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশের একটি ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে শারীরিক অবস্থা খারাপ দেখে পরিবারের সদস্যদের জানায়। পরে তাকে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়।

এদিকে শিশুটিকে ধর্ষণের ঘটনায় পুলিশ অভিযুক্ত কিশোরকে সোমবার রাতে এলাকা থেকে গ্রেফতার করে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় একটি মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত কিশোরকে দেখিয়ে মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, শিশুটি ধর্ষণের শিকার হলেও রক্তক্ষরণ শুরু হলে বিকেল পাঁচটার দিকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসে। শিশুটির অবস্থাও গুরুতর। খবর পেয়ে আমরা অভিযুক্তকে গ্রেফতার করি। অভিযুক্তকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


এ ক্যটাগরির আরো খবর..