ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ঢোকার চেষ্টা, রাষ্ট্রপতির কুশপুত্তলিকা দাহ

ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ঢোকার চেষ্টা, রাষ্ট্রপতির কুশপুত্তলিকা দাহ

 ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের ভেতরে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের। সন্ধ্যা ৭টার দিকে ঢাবিতে রাষ্ট্রপতির ‘কুশপুত্তলিকা দাহ’।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করেন। এদিকে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সামনে রাষ্ট্রপতির ‘কুশপুত্তলিকা দাহ’ কর্মসূচি পালন করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদ মিনারে গণজমায়েত করের রাষ্ট্রপতিকে বৃহস্পতিবারের মধ্যে পদচ্যুত করাসহ ৫ দফা দাবি জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।