মাদ্রাসার বাথরুম থেকে শিশু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে মাদ্রাসা থেকে ইমন হোসেন (১২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে দত্তপাড়া দারুল উলুম মাদ্রাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইমন সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আবুল বাশারের ছেলে ও মাদ্রাসার আবাসিক হিফজুল শ্রেণীর ছাত্র।

মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান জানান, শুক্রবার সকালে মাদ্রাসার আবাসিক ভবনের বাথরুম থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. জসীম উদ্দীন জানিয়েছেন, শিশু ছাত্র ইমনের মা’ বকাঝকা করে ছেলেকে মাদ্রাসায় পাঠায়। এতে ছেলেটি অভিমান করে মাদ্রাসার অভ্যন্তরে বাথরুমে গলায় ফাঁস দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।