× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ঢাবি’র  বাস থেকে নামার পর  ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা যায়।

গতকাল রবিবার সন্ধায় রাজধানীর কুর্মিটোলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের (ঢামেক) ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির বাসে ওঠেন ওই শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে তার ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে অবিষ্কার করেন। পরে সেখান থেকে সিএনজি যোগে নিজ গন্তব্যে পৌঁছালে তাকে রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়।

পরে খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য হাসপাতালে দেখতে গিয়েছেন বলে জানা গেছে।

এই বিষয়ে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ঘটনা শোনার পর পরই বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেয়েটির শারীরিক ও মানসিক সহযোগিতা দিতে বিশ্ববিদ্যালয় তৎপর রয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।’

ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এই মুহূর্তে ঢাকা মেডিক্যালে আছেন। ঘটনা শোনার পরপরই তারা হাসপাতালে গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..