× Banner
সর্বশেষ
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

শার্শায় বিদেশ ফেরত যুবকের মরদেহ উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
শার্শায় বিদেশ ফেরত যুবকের মরদেহ উদ্ধার

যশোরের শার্শা উপজেলার বাসিন্দা বিদেশ ফেরত এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে মাগুরা সদর উপজেলার লস্কারপুর থেকে।

পুলিশের ধারণা, বিদেশ ফেরত ওই যুবক প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করতে পারেন। তবে পরিবার অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকান্ড। জড়িতদের বিচার দাবি করেছেন।

বুধবার (১৫ জুন) সন্ধ্যায় নিহতের মরদেহ তার গ্রামের বাড়ি শিকারপুরে আসে। এসময় স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মাগুরার লস্কারপুর গ্রামের একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের আলমের ছেলে।

নিহতের ভাই একরামুল জানান, প্রতিবেশি আদম ব্যবসায়ী লতিফের মাধ্যমে ৪ লাখ টাকা দিয়ে ৩ বছর আগে সৌদি যায় তার ভাই। কিন্তু সেখানে কাজ না দিয়ে বিভিন্ন ভাবে প্রতারনা করছিল আদম ব্যাপারী লতিফ। প্রতারনার শিকার হলে শত্রুতা বাড়ে আদম তাদের সাথে। দু দিন আগে তার ভাই জানায় সে সমস্যার মধ্যে আছে। কাজের কথা বললে লতিফের লোকজন তাকে হুমকি দিচ্ছে। সে বাড়ি ফিরতে রওনা হচ্ছে তবে পৌছাতে পারবে কিনা জানেনা। বোমাইল ফোন বন্ধ থাকলে বুঝবা বিপদে পড়েছি। এর পর তার সাথে আর যোগাযোগ সম্ভব হয়নি। দুদিন পর তার মরদেহ আসলো বাড়িতে। এটি পরিকল্পিত হত্যা কান্ড। আমি জড়িতদের বিচার চাই।

শার্শার ইউপি সদস্য আলতাফ হোসেন জানান, লেখা পড়া বন্ধ করে অভাবের সংসারে হাল ধরতে তরিকুল বিদেশ যায়। তার মৃত্যুর ঘটনায় যদি কেউ জড়িত থাকে আমরা বিচার চাই।

স্থানীয় গ্রামবাসী রহিম জানান, তার মরদেহ যেভাবে গাছে ঝোলানো ছিল তা সন্দেহ জনক। তদন্ত করলে রহস্য বেরিয়ে আসবে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মুঠোফোনে জানান , সুইসাইড নোট ও আনুষঙ্গিক কাগজপত্র দেখে ধারণা করা হচ্ছে ওই যুবক বিদেশ থেকে ঢাকায় ফিরে বাড়ি আসছিলেন। বিদেশে প্রতারণার শিকার হয়েছিলেন বলে সুইসাইড নোটে উল্লেখ রয়েছে।তবে এটি তার হাতের লেখা কিনা যাচায় করা হচ্ছে।
ওসি আরোও বলেন, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত অপমৃত্যু দায়ের হয়েছে। পরে ঘটনা অন্য হলে মামলা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..