বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

শার্শায় এনজিও কর্মি পরিচয়ে শিশু চুরি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল: যশোরের শার্শার বাগআঁচড়ায় এনজিও কর্মি পরিচয় দিয়ে সরকারি অনুদানের প্রলোভন দেখিয়ে এক নারীর ২৪ দিনের পুত্র সন্তান চুরির ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে শার্শার বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলে। ভিডিও ফুটেজে এক নারীকে ওই শিশুটি নিয়ে যেতে দেখা গেলেও বোরকা ও মুখ ঢাকা থাকায় শনাক্ত করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত ওই চোরকে শনাক্ত ও বাচ্চা উদ্ধার করতে পারেনি পুলিশ।
চুরি যাওয়া শিশু তাসিনের মা জান্নাতুল বেগমের বাড়ি উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে। তিনি ঐ গ্রামের আশরাফুলের স্ত্রী।
শিশুর মা জান্নাতুল জানান, ১৫/২০ দিন আগে নাম ঠিকানা না জানা অজ্ঞাত এক মহিলা এনজিও কর্মি পরিচয় দিয়ে তাদের বাসায় গিয়ে গর্ভবতী কার্ড করে দিবে বলে প্রলোভন দেখায়।সেই মোতাবেক অজ্ঞাত সেই মহিলা আশরাফুলের বাসায় গিয়ে বুধবার সকালে ৩০ হাজার টাকা দিবে বলে তাসিনের মাতা ও দাদাকে বাগআঁচড়া বাজারে নিয়ে আসে।
এক পর্যায়ে উভয়ে নাস্তা করার জন্য বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলে প্রবেশ করলে অজ্ঞাত মহিলা তাসিনের মাতা ও দাদাকে নাস্তার টেবিলে বসিয়ে নাস্তা করায় এবং তাসিন কে নিজের কাছে নিয়ে হোটেল থেকে কৌশলে বেরিয়ে পালিয়ে যায়।
এর কিছুক্ষণ পর হোটেলের চারপাশ এবং মেইন সড়কগুলো খোঁজাখুঁজি করেও তার সন্তানসহ ওই নারীকে খুঁজে পাওয়া যায়নি।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার জানান, ভিডিও ফুটেজে অজ্ঞাত ওই নারীকে দেখা গেছে। শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই বাচ্চা উদ্ধার করতে পারবো।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।