বেনাপোল ইমিগ্রেশনে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

বেনাপোল ইমিগ্রেশনে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃবেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে সিআইডি কর্মকর্তা পরিচয় দ্বান কারি রিন্টু মিত্র( ৪৫) নামে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবার( ২০ জানুয়ারি) দুপুর ১ টার সময় বেনাপোল ইমিগ্রেশনের মধ্যে থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত ভুয়া সিআইডি কর্মকর্তা হলেন, সাতক্ষীরা জেলার মৃত দেব প্রসাধ মিত্রের ছেলে।
পুলিশ জানায়, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে বেশ কয়েকদিন ধরে এই ভুয়া সিআইডি কর্মকর্তা পাসপোর্ট যাত্রীদের কে হয়রানি করে আচ্ছে। এসময় তার চলাফেরায় সন্দেহ হলে আজ বুধবার তাকে জিজ্ঞেসাবাদ করা হয়। এসময় সে পরিচয় দেয় তার নাম মনির হোসেন। সে সিআইডির একজন কর্মকর্তা। পরবর্তীতে জিজ্ঞেসা বাদের একপর্যায়ে তার আইডি কার্ড যাচাই করে দেখা যায় সে সিআইডি কর্মকর্তা না সে একজন প্রতারক। এসময় ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ পাসপোর্ট যাত্রীদের হয়রানির অভিযোগে আটক করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, আটককৃত ভুয়া সিআইডি কর্মকর্তাকে প্রতারনার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।