শণখোলার কৃতি সন্তান আইউব আলী গাজী সাবেক উপসচিব আর নেই

এস.এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র করেসপন্ডেন্ট. বাগেরহাট অফিস : বাগেরহাটের শণখোলার কৃতি সন্তান ও অবসরপ্রাপ্ত উপসচিব(ডেপুটি সেক্রেটারী), মংলা পোর্ট অথরিটির সাবেক ডিরেক্টর (প্রশাসন) মো. আইউব আলী গাজী (৯২) বার্ধক্যজনিক কারনে ইন্তেকাল করেছেন। রবিবার রাত ১২টা ৪০মিনিটের সময় উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন নিজ বাড়িতে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি দুই ছেলে সুইডিস প্রবাসী ছেলে সরোয়ার আলম, মুন্সিগঞ্জে চাকুরীরত সার্জেন্ট কনক, দুই মেয়েভাসানী কিন্ডারগার্টের শিক্ষিকা আফরোজা সুলতানা ঝর্না ও সুইডিস প্রবাসী মেয়ে শিখাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ আসর রায়েন্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশে তাঁকে দাফন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।