দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সাথে বৃটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সাথে বৃটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সাথে বৃটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়াদি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে ভূমিকম্প ও বজ্রপাতসহ  পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের পরিধি আরো বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।

বৈঠকে উভয়পক্ষই ঐতিহাসিক এই সম্পর্ককে আরো এগিয়ে নেওয়া এবং সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।