× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ গৌরনদীতে ওয়ার্ল্ড ফ্রিডম ডে পালিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ব্র্যাক ব্যাংক টানা চার বছর সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে শীর্ষ অবস্থান

রাণীনগরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে এক  অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।  রবিবার সন্ধ্যায় উপজেলার চকের ব্রীজ এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
রবিবার রাতে সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।
প্রত্যক্ষদর্শী ও জিআরপি পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার পর স্থাণীয় জনগন রাণীনগর উপজেলার চকের ব্রীজ এলাকায় রেল লাইনের ওপর এক নারীর (২৭) লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সান্তাহার জিআরপি থানা পুলিশ রাতে লাশ উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ওসি মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । সোমবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের কোন পরিচয় পাওয়া যায় নি । এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..