লোক নাট্যদল এর ‘সোনাই মাধব’ কলকাতায়

বিনোদন ডেস্ক: লোক নাট্যদল [বনানী] কলকাতায় অনুষ্ঠিত গঙ্গা-যমুনা নাট্যোৎসবে অংশ নিতে যাচ্ছে। উৎসবে দলটি মঞ্চস্থ করবে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’।

৭ ডিসেম্বর কলকাতার নিরঞ্জন সদন মঞ্চে এটি অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের অন্যতম নাট্য সংগঠন অনীক ৪ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই উৎসবের আয়োজন করেছে। এতে অংশ নিতে লোক নাট্যদলের ৩০ সদস্যের দল ৩ ডিসেম্বর কলকাতা যাবে।

‘সোনাই মাধব’ দেশ-বিদেশে প্রশংসিত নাটকটির মধ্যে অন্যতম। ঢাকার মঞ্চে এরই মধ্যে নাটকটির ১৬৪তম মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। সোনাই ও মাধব নামের দুই তরুণ-তরুণীর জীবন, তাদের প্রেম আর বিয়োগান্ত পরিণতির গল্প বলা হয়। নাটকটির নির্দেশক ইউজিন গোমেজ।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সায়িক সিদ্দিকী, তৌহিদুল ইসলাম, জাহিদ চৌধুরী, কামরুন নুর চৌধুরী, জাহিদুর রহমান পিপলু, ইউজিন গোমেজ, খায়রুল আলম টিপু, আবদুল্লাহ আল হারুন, আনোয়ার কায়সার, নুরুল ইসলাম খান রতন, হাফিজুর রহমান, জসিম উদ্দিন খান, আউয়াল খান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।