× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

মোহাম্মদ ইছমাইল

লুটেরাদের অবৈধ সম্পদ রাষ্ট্রের মালিকানায় নেয়ার দাবি

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ মার্চ, ২০২৫
লুটেরাদের অবৈধ সম্পদ

এস আলম, সামিট গ্রুপসহ ফ্যাসিবাদের দোসর চিহ্নিত লুটেরা ও অর্থ পাঁচারকারীদের অবৈধ সম্পদ এবং পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রের মালিকানায় নেয়ার দাবি জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের (ভাসানী জনশক্তি পার্টি) আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ।
আজ ২২ মার্চ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ (ভাসানী জনশক্তি পার্টি) আয়োজিত সমাবেশে উপরোক্ত কথা বলেন।
সংগঠনের যুগ্ম সদস্য সচিব হারুন-অর-রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতির বক্তৃতায় দেশের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে বলেন, দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও ব্যাভিচার ক্রমাগত বেড়েই চলেছে। অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচিত সরকার ছাড়া দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সম্ভব নয়।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিন, জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিবে।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল কাদের আলমাস বলেন, দীর্ঘ ১৫ বছর জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি সুষ্ঠ নির্বাচনের দাবিতে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে বিতাড়িত করলেও জনগণের কাঙ্খিত লক্ষ্য পূরণ হয়নি। দেশে আইনের শাসনের পরিবর্তে প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে। এরূপ অনাকাঙ্খিত পরিস্থিতি থেকে বেরিয়ে এসে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য  রাখেন ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, মোঃ আরিফুর রহমান, কেন্দ্রীয় সদস্য চাষী এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মোশাররফ হোসেন, যুব পরিষদের সভাপতি এডভোকেট আলামিন, নারীনেত্রী সোনিয়া আক্তার প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।


এ ক্যটাগরির আরো খবর..