তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর পৌর শহরে দুইটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দূর্বত্তরা, এসময় মন্দিরে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।
রোববার (২৬ এপ্রিল) ভোররাতে শহরের শাঁখারীপাড়া এলাকার শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে তারা ফেরার পর বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।