এবার বেনাপোলে এক স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত

এবার বেনাপোলে এক স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত
মোঃ মাসুদুর রহমান শেখ(যশোর)বেনাপোলঃ বেনাপোলে এই প্রথম একজন স্বাস্থ্য কর্মীর করোনা সনাক্ত হয়েছে।
সে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন স্বাস্থ্য কর্মী বলে জানা গেছে। তিনি বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
তিনি বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে মেডিকেল অফিসার ইনচার্জ হিসাবে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের করোনা সনাক্তের কাজে নিয়োজিত ছিলেন।
সূত্রে জানা যায়, গতকাল রাত্রে তার নমুনা পরীক্ষায়
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে কোভিড-১৯ পজেটিভ আসে। তিনি এখন বাড়িতে চিকিৎসাধীন আছে।
এতে করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে নাভারন স্বাস্থ্য কেন্দ্রে বার বার ফোনে যোগাযোগ করা হলেও অপরপ্রান্ত থেকে ফোন রিসিভ করে নাই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।