ঝিকরগাছা ২ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১

ঝিকরগাছা ২ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১
ঝিকরগাছা ২ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১
যশোরের ঝিকরগাছা থানাধীন নাভারন ব্রীজ এলাকা থেকে ২ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেলসহ মো. শামীম বাবু (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাভারন হাইওয়ে থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক সহযোগী দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, নাভারন হাইওয়ে থানার ইনচার্জ এসআই (নিঃ) মো. কেরামত আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এলাকায় জরুরি মোবাইল ডিউটি পরিচালনা করছিলেন।
ডিউটিকালীন গতকাল (১৩ অক্টোবর, ২০২৬) বিকেল আনুমানিক ৫:৩৫ ঘটিকার সময় বেনাপোল-যশোর মহাসড়কের নাভারন পুরাতন বাজারস্থ নাভারন ব্রীজের পূর্ব পাশে নাভারন থেকে যশোরের অভিমুখে যাওয়া একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হয়।
পুলিশ সদস্যরা মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দিলে সওয়ারী এক ব্যক্তি দ্রুত নেমে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ সদস্যেরা ধাওয়া করে অপর আরোহী মো. শামীম বাবুকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে আটককৃত ব্যক্তির নিকট থেকে ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. শামীম বাবু (২১) যশোর জেলার বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মোঃ সোহেল রানার ছেলে।
এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদক ও আটককৃত আসামির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১৪, তাং ১৪/১০/২০২৬)। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।