যশোরের শার্শায় র্যাবের পৃথক দুটি অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিলের বিকল্প নিষিদ্ধ মাদকদ্রব্য উইনসিরেক্স ও এসকাফ সিরাপসহ তিন মাদককারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল।
আটকরা হলেন, শার্শা উপজেলার গোবিন্দপুর বটতলা এলাকার বশির উদ্দিন ও মিনহাজ এবং ট্যাংরালী বাউন্ডারীপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিক।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, প্রথম অভিযানে গোবিন্দপুর বটতলা এলাকা থেকে বশির উদ্দিন ও মিনহাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯৯ বোতল নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে ২৩ বোতল উইনসিরেক্স এবং ২৭৬ বোতল এসকাফ সিরাপ রয়েছে।
তিনি আরও জানান, একই দিনে পৃথক আরেকটি অভিযানে ট্যাংরালী বাউন্ডারীপাড়া এলাকা থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও ৭৪৪ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ।
র্যাবের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তপথে অবৈধভাবে ভারতীয় এসব মাদকদ্রব্য দেশে এনে যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদককারবারীদের কাছে সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় শার্শা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এ ক্যটাগরির আরো খবর..