রুশ সেনাদের সতর্ক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রুশ সেনাদের সতর্ক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা করে তবে তাদের নিশ্চিত মৃত্যু, রুশ সেনাদের সতর্ক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার সকালে আবারও রুশ সেনাদের বিমানের সাইরেন বেজে উঠে কিয়েভে। এরপরই জেলেনস্কি এই হুশিয়ারি দেন।

এ পর্যন্ত রাশিয়ার আগ্রাসনে এক হাজার ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। শনিবার রাজধানী কিয়েভের উপকণ্ঠের ছোট ছোট শহরগুলোতে রুশ সৈন্যদের সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর।

ইউক্রেনের কর্মকর্তারা বলেন, রাশিয়ার ভারী গোলাবর্ষণ, বিমান হামলার হুমকি এবং শহর ঘিরে ফেলার কারণে কিয়েভ ছাড়তে মরিয়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।