× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

রাণীনগরে গম সংগ্রহের উদ্বোধন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সরকারিভাব চলতি মৌসুমে অভ্যন্তরীন গম সংগ্রহ ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় খাদ্য গুদামে আয়োজনে আনুষ্ঠানিক ভাবে খাদ্য গুদামে এর উদ্বোধন করা হয়।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গম সংগ্রহের শুভ উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাসহ কৃষক ও গন্যমান্য ব্যক্তি বর্গ। এদিন উপজেলার খট্টেশ্বর গ্রামে কৃষক দিবাকর সরকারের কাছ থেকে কৃষি কাডের মাধ্যমে ২ টন গম ক্রয় করে গম ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, চলতি মৌসুমে রাণীনগর উপজেলায় সরাসরি ভাবে কৃষকদের নিকট থেকে ২৮ টাকা কেজি দরে ৯৪ মেট্রিকটন গম সংগ্রহ করা হবে। এ কার্যক্রম আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।


এ ক্যটাগরির আরো খবর..