× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

‘যৌনতা খুব গুরুত্বপূর্ণএই সিনেমায়’

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঈগলের চোখ উপন্যাস অবলম্বনে ‘ঈগলের চোখ’ সিনেমাটি নির্মাণ করেছেন অরিন্দম শীল। এতে অভিনয় করেছেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার, অরিন্দম, বাংলাদেশের জয়া আহসানসহ অনেকে।

আগামী ১২ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি মুক্তিকে সামনে রেখে ভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন পায়েল। ইতিপূর্বে বেশ খোলামেলা চরিত্রে পর্দায় হাজির হয়েছেন তিনি। একাধিক সিনেমায় তাকে চুম্বন দৃশ্যেও দেখা গেছে।

এ সিনেমাতেও তাকে এমন দৃশ্যে দেখা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে পায়েল বলেন, ‘আসলে এ সিনেমায় আমার চরিত্রটি খোলামেলা। ফলে আলাদা করে এসব দেখানো হয়নি। আর চুম্বন কিংবা লাভ মেকিং দৃশ্য করলেই যে খোলামেলা চরিত্র হয়ে যায় বিষয়টা তা নয়। তবে এই সিনেমায় যৌনতা খুব গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সবটুকু আন্ডারটোন।’

সিনেমাটি প্রযোজনা করেছেন ভেঙ্কটেশ ফিল্মস। এতে আরো অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি, শুভ্রজিৎ দত্ত, অনির্বাণ ভট্টাচার্য, জুন মালিয়া, অরুণিমা ঘোষ, গৌরব চক্রবর্তী, ঊশষী সেনগুপ্ত, মৌ বৈদ্য এবং রিয়া বণিক প্রমুখ।  সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন- বিক্রম ঘোষ।


এ ক্যটাগরির আরো খবর..