× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন ট্রাম্প: ওবামা

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন।বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ছাড়া আলোচিত-সমালোচিত এই ব্যবসায়ীকে তার পার্টি এখনো কেন সমর্থন দিয়ে যাচ্ছে, সে প্রশ্নও তোলেন ওবামা।

মঙ্গলবার হোয়াইট হাউসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইরাক যুদ্ধে নিহত এক মার্কিন সেনা কর্মকর্তার বাবা গত সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে ট্রাম্পের সমালোচনা করেন। এর জবাবে ট্রাম্পও ওই মুসলমান দম্পতির কড়া ভাষায় সমালোচনা করেন। এ ঘটনায় খোদ রিপাবলিকান পার্টির ভেতরেই ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে।

ওবামা বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি রিপাবলিকান পার্টির প্রার্থী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য যোগ্য নন। আমি গত সপ্তাহেও (ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে) একই কথা বলেছিলাম এবং তিনি (ট্রাম্প) এটা প্রমাণ করে যাচ্ছেন। আমাদের দেশের জন্য একটি গোল্ড স্টার পরিবার (দেশের জন্য যুদ্ধে কোনো মার্কিন সেনা নিহত হলে তাদের পরিবারকে এ নামে ডাকা হয়) যে অসাধারণ আত্মত্যাগ করেছে, তিনি (ট্রাম্প) তাদের যেভাবে সমালোচনা করে বক্তব্য রেখেছেন, তাতে দেখা যাচ্ছে তার ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়া সম্পর্কে ন্যূনতম জ্ঞানটুকু নেই। আর এর মানে হচ্ছে তিনি এ কাজের জন্য প্রস্তুত নন।’

রিপাবলিকান পার্টির উদ্দেশে ওবামা বলেন, ‘সময় এসেছে একটি প্রান্তসীমায় এসে দাঁড়ানোর, যেখানে দাঁড়িয়ে আপনারা বলুন- যথেষ্ট।’


এ ক্যটাগরির আরো খবর..