× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

যৌতুক লোভী স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে, মামলায় আটক ১

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ এপ্রিল, ২০১৯

আগৈলঝাড়া (বরিশাল) সাংবাদদাতাঃ  স্বামী, শশুর ও শাশুরী অব্যাহত নির্যাতন ও যৌতুকের স্বীকার ১ গৃহবধুকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এজাহার ও স্থানীয় সুত্রে জানাগেছে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মৃত হালিম উদ্দিন শিকদারের মেয়ে সোনিয়া (২৫) কে ৯ বৎসর পূর্বে পার্শ্ববর্তী গৌরনদী থানার চাঁদশী গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদারের কাছে বিবাহ দেয়। দাম্পত্য জীবনে তাদের ৬ বছরের এক পুত্র সন্তান থাকলেও সোনিয়াকে প্রায় যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের লোকজন চাপ প্রয়োগ করত।

একপর্যায়ে বাবার বাড়ী থেকে যৌতুকের চাহিদা মিটাতে না পেরে সোনিয়া ৪ বছর বিদেশে গৃহকর্মীর কাজ উপার্জিত অর্থ স্বামীর পরিবারে দিয়েও শেষ রক্ষা হয়নি। গত ৪ এপ্রিল দুপুরে সোনিয়াকে বাবার বাড়ী থেকে ফের যৌতুক আনার কথা বললে সোনিয়া রাজি না হলে তার উপর স্বামী ও শশুর পরিবারের লোকজন শারীরিক নির্যাতন করে শরীরের বিভিন্ন স্থানে যখম করে। গুরুতর আহত অবস্থায় সোনিয়াকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এঘটনায় সোনিয়া বাদী হয়ে গৌরনদী থানায় শনিবার মামলা নং ৭, তারিখ ০৬/০৪/২০১৯ তারিখ দায়ের করে। মামলা দায়েরর পর শনিবার সন্ধায় এসআই আসাদ নির্যাতনকারীর স্বামী বাচ্চু শিকদারকে গ্রেফতার করে। গতকাল গ্রেফতারকৃত বাচ্চু শিকদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..