× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

ট্যানারি প্রতিনিধি ও বাইরের ব্যাপারী না আসায় জমেনি যশোরের চামড়ার হাট

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
যশোরের চামড়ার হাট

যশোর প্রতিনিধি: সকাল থেকে বর্ষার কারণে জমেনি যশোরের কোরবানীর ঈদ পরবর্তী প্রথম চামড়ার হাট। ট্যানারি প্রতিনিধি ও বাইরের ব্যাপারীদের সমাগম এবং
চামড়ার আমদানিও ছিল কম।

এ অবস্থায় চামড়ার ক্রয়-বিক্রয় নিয়ে হতাশা ব্যক্ত করেছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই। সংশ্লিষ্টদের দাবি সরকার নির্ধারিত মূল্য বাস্তবায়ন হচ্ছে না ক্রয়-বিক্রয়ে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহৎ চামড়ার মোকাম যশোরের রাজারহাটে কোরবানীর ঈদ পরবর্তী প্রথম হাট ছিল আজ মঙ্গলবার। এ হাটে খুলনা বিভাগের ১০ জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা চামড়া ক্রয়-বিক্রয় হয়। কিন্তু ভোর থেকে বিরামহীন বৃষ্টির কারণে হাটে চামড়া নিয়ে আসতে পারেননি ক্ষুদ্র ব্যাপারীরা। খুলনা ও যশোরের কিছু ব্যাপারী যৎসামান্য চামড়া নিয়ে আসলেও তা কেনার জন্য হাটে ছিল না ট্যানারি
প্রতিনিধি ও বাইরের ব্যাপারীরা। ফলে হাটে আসা চামড়াগুলোও কাঙ্খিত মূল্যে বিক্রি করতে পারেননি তারা। ব্যাপারীদের দাবি বিক্রয় মূল্য দিয়ে চামড়া ক্রয় ও সংরক্ষণের খরচও উঠছে না।

যশোরের বাঘারপাড়া থেকে নিখিল দাস ১১০ পিস চামড়া নিয়ে হাটে আসেন। তিনি বলেন, চামড়া দাম বলছে না ক্রেতারা। কেনা দামের থেকে এক থেকে দুইশ’ টাকা কম দাম বলছে। গাই (গাভী গরুর) ও ছাগলের চামড়ার দাম কেউ বলতেও চাচ্ছে না। হাটের অবস্থা খুবই খারাপ।

তিনি বলেন, একে বাইরের ব্যাপারীরা আসেনি। তারপর সকাল থেকে বৃষ্টি। এর খেসারত দিতে হবে আমার মত ক্ষুদ্র ব্যবসায়ীদের।এদিকে ক্রেতাদের দাবি ট্যানারি থেকে বকেয়া না পাওয়ায় এবং সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রয় নিয়ে সংশয় থাকায় তারাও দাম দিয়ে চামড়া কিনতে সাহস পাচ্ছেন না।

মোস্তাক আহমেদ নামে একজন ক্রেতা বলেন, চামড়ার আমদানি নেই। ব্যাপারীরা চামড়ার দাম বেশি চাচ্ছে। বকেয়া টাকা না পাওয়া আর্থ সংকট রয়েছে। যে কারণে চামড়া কিনতে পারছি না। তাছাড়া বেশি দাম দিয়ে যে চামড়া কিনবো তা বিক্রি করবো কোথায়। কারণ ট্যানারি মালিকরাও সরকার নির্ধারিত মূল্যে চামড়া কিনতে চায় না। তারাও সুযোগ নেবার চেষ্টা করে।

সাহেব আলী নামে একজন ক্রেতা বলেন, বাইরের ব্যাপারী না আসায় চামড়ার দাম একটু কম। একশ’ পিস চামড়া কিনেছি ৩শ’ থেকে সাড়ে ৩শ’ টাকা দরে। আরো কিছু চামড়া কিনবে যদি এই দামে পাই।

মুরাদ হোসেন নামে অপর এক ক্রেতা বলেন, আজকের হাটে ভালো মানের চামড়া নেই। যে কারণে চামড়া কিনতে পারছি না। চামড়া কিনতে হলে আগামী শনিবারের হাটের জন্য অপেক্ষা করতে হবে।

বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আলাউদ্দিন মুকুল বলেন, বর্ষার কারণে হাট জমেনি। তবে আগামী শনিবারের হাট জমবে এবং ব্যবসায়ী আশানুরুপ দামে চামড়া ক্রয়-বিক্রয় করতে পারবেন।

তাছাড়া সীমান্তে রেড এলার্ট জারি থাকায় এ বছর চামড়া পাচারের কোন আশংকা নেই বলে জানান তিনি।

এদিকে জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেনের দাবি, বড় ব্যবসায়ীদের কারসাজির কারণে সরকার নির্ধারিত মূল্য বাস্তবায়ন হচ্ছেনা। তিনি বলেন, সকাল থেকে হাটে আছেন। ছাগল ও গরুর চামড়া যে দামে বিক্রি হচ্ছে তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক ব্যবসায়ীরা।

তিনি আরো বলেন, সরকার চামড়া ক্রয়ের জন্য কোটি কোটি ঋণ দিলেও তা মাঠপর্যায়ে এসে পৌছাচ্ছে না। তাছাড়া বড় বড় ব্যাপারীরা নিজেরা লাভবান হতে চামড়া না কিনে বসে থাকছেন। যখন বিক্রেতারা হতাশ হয়ে পড়ছেন তখন কম দামে কিনছেন। যা চরম অনৈতিক কাজ।

এছাড়া চামড়ার পাচার রোধে পুলিশ ও বিজিবির সহায়তায় পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..