× Banner
সর্বশেষ
চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

যশোরে পাচার থেকে উদ্ধারকৃতদের পুর্নবাসনের লক্ষ্যে সেবা ম্যাপিং কর্মশালা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধিঃ পাচার থেকে উদ্ধারকৃত সারভাইভারদের পুর্নবাসন ও পুনঃএকত্রিকরণের লক্ষ্যে সমন্বিত সেবা নিশ্চিত করার জন্য যশোরে সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা ম্যাপিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের বিসিটিআইপি প্রকল্পের আয়োজনে স্থানীয় এফপিএবি মিলনায়তনে বুধবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রট মিনহাজুর রহমান। বিসিটিআইপি প্রকল্পের ম্যানেজার ফেরদৌসি আখতারের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রাহেনুর ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সকিনা খাতুন, যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী রিয়াজ শরীফ, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার জাকির হোসেন, মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি’র রেজিস্টার নুর ইসলাম, যশোর বাস মালিক সমিতির সহসভাপতি আবুল কাশেম, বিসিটিআইপি প্রকল্পের সমন্বয়কারী রফিকুল ইসলাম। এছাড়া বিভিন্ন সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনাল’র কারিগরি সহায়তায় বিসিটিআইপি প্রকল্পটি যশোর ও সাতক্ষীরা জেলায় ঢাকা আহ্ছানিয়া মিশন বাস্তবায়ন করছে।


এ ক্যটাগরির আরো খবর..