× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক

স্পোর্টস ডেস্ক

উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
শিরোপা ইয়ানিক সিনারের
শিরোপা ইয়ানিক সিনারের

প্রথম সেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার। অন্যদিকে প্রতিপক্ষ জার্মান তারকা আলেকসান্দার জভেরেভ প্রথম সেট জিতে আত্মবিশ্বাসে উজ্জীবিত ছিলেন। তবে ম্যাচ যত এগিয়েছে, ততই নিজের স্বাভাবিক ছন্দে ফিরে এসে দারুণ প্রত্যাবর্তনের নজির গড়েছেন ইতালিয়ান এই তারকা। শিরোপা ইয়ানিক সিনারের

রোববার (১২ জুলাই) উইম্বলডনের পুরুষ এককের ফাইনালে জভেরেভকে ৬-৭ (৭-৯), ৭-৬ (৭-২), ৬-৩ ও ৬-৪ গেমে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডনের শিরোপা জিতেছেন সিনার। এই জয়ের মাধ্যমে তিনি ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম ট্রফিও নিজের করে নিলেন।

ফাইনালের শুরুটা জভেরেভের অনুকূলে গেলেও দ্বিতীয় সেটের টাইব্রেকে দারুণ খেলেন সিনার। এরপর তৃতীয় ও চতুর্থ সেটে আক্রমণাত্মক টেনিস খেলেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নেন তিনি।

এই জয়ের আরেকটি বিশেষ তাৎপর্য হলো, জভেরেভের বিপক্ষে এটি সিনারের টানা দশম জয়। দীর্ঘদিন ধরেই জার্মান প্রতিপক্ষের বিপক্ষে নিজের আধিপত্য ধরে রেখেছেন ইতালির এই টেনিস তারকা।

উইম্বলডনে শিরোপা ধরে রাখার কৃতিত্বও সিনারকে টেনিস ইতিহাসের বিশেষ একটি তালিকায় জায়গা করে দিয়েছে। উন্মুক্ত বা পেশাদার যুগে পুরুষ এককে পরপর দুইবার উইম্বলডন জেতা মাত্র দশম খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন তিনি।

মাত্র ২৪ বছর বয়সেই পাঁচটি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের পাশাপাশি টানা দুই বছর উইম্বলডনের সিংহাসন ধরে রেখে সিনার আবারও দেখিয়ে দিলেন, বর্তমান পুরুষ টেনিসে ধারাবাহিকতা, মানসিক দৃঢ়তা ও পারফরম্যান্সের দিক থেকে তিনিই অন্যতম সেরা প্রতিযোগী।


এ ক্যটাগরির আরো খবর..