× Banner
সর্বশেষ
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
যশোরে গৃহবধূকে গণধর্ষণ

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়ায় এক গৃহবধূকে গণধর্ষনের অভিযোগে শামিম ও আল আমিন নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাতে রূপদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো যশোর সদর উপজেলার জিরাট গ্রামের নূর আলীর ছেলে শামিম ও আব্দুর রহমানের ছেলে আল আমিন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, গতকাল শনিবার এক গৃহবধূ গণধর্ষনের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান অভিযুক্ত সোহেল পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তাকে আটকে অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..