× Banner
সর্বশেষ
শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের সভা

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
মনোনয়ন বোর্ডের সভা

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসন দুটি শূন্য হওয়ায় এই আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত।

আজ রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়েছে। দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনয়ন বোর্ডের সব সদস্যকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার মারা যাওয়ায় আসন দুটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ৫ নভেম্বর এ দুই আসনে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

গত শুক্রবার দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফরম বিক্রি ও জমা গ্রহণ চলবে।


এ ক্যটাগরির আরো খবর..