মোড়েলগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:: বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন-এর ওপর দৈবজ্ঞহাটী আ.লীগের দুই নেতার জানাজা অনুষ্ঠানে পরিকল্পিত হামলার ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন ছাত্রলীগের একটি অংশ।

রোববার বিকেলে ৫টায় আ.লীগের কার্যলয় থেকে মোড়েলগঞ্জ ছাত্রলীগের একটি অংশ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার চৌরাস্ত্ও মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম নয়নের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ফরাজী, ছাত্রলীগ নেতা সাজ্জাদুল ইসলাম জুয়েল। যুবলীগ আহবায়ক মোজাম্মেল হক মোজাম,সেচ্ছা সেবক লীগের আহবায়ক ইলিয়াস হোসেন দুলাল,শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক জামাল শেখ ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান শেখ।

সভায় বক্তারা বলেন,দৈবজ্ঞহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী দিদার ও যুবলীগ নেতা শুকুর আলী হত্যার ঘটনায় জড়িত খুনিদেও দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন। এই সাথে জানাজা নামাজে স্থানীয় এমপি ডা. মোজাম্মেল হোসেনের উপর পরিকল্পিত হামলাকারীদের বিচার দাবী করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।