× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

মোবাইল চুরির অভিযোগে অমানবিক নির্যাতন

admin
হালনাগাদ: বুধবার, ৫ অক্টোবর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর: মাদারীপুরের শিবচরে মোবাইল চুরির অভিযোগে এক কিশোরকে ২ দিন ধরে শিকল দিয়ে বেধে রেখে অমানবিক নির্যাতন করার  ভিডিওটি এখন নতুন করে চাঞ্চল্যকর হয়ে উঠেছে। এবং এর আগে গত রবিাবার(২৫-০৯-১৬) শিবচর থানা পুলিশ কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তবে ঘটনাস্থল থেকে নির্যাতনকারীদের কাউকে আটক না করলেও নির্যাতিতা কিশোরকে মোবাইল চুরির অপরাধে গ্রেফতার দেখানোর পায়তারা করেছিল কিন্তু ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়াগুলো জানতে পারায় আর সেটা করতে পারেনী এবং রবিবার রাতেই অভিযুক্তকে আটক করে পুলিশ। এবং গত রবিবার (২-১০-১৬) বিশেষ আদালতে অভিযুক্তর জামিন নামঞ্জুর করে ১দিনে রিমান্ড মঞ্জুর করে। এলাকাবাসী নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

মোবাইল চুরির অভিযোগে মেহেদী হাসান (১৭) নামের এক শিশুকে ২দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন করে শিবচর উপজেলা ভাইস চেয়ারম্যন দেলোয়ার বেপারীর ভাই কামরুল বেপারী। এ ঘটনা ঘটে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের রহম আলী বেপারী কান্দি গ্রামে। এমন মর্মান্তিক ঘটনা ঘটলেও নির্যাতিত মেহেদীর পরিবার পুলিশকে জানাতে সাহস পায়নি। নির্যাতনকারী প্রভাবশালী, তাদের বাড়ি-ঘর জ্বালিয়ে-পুড়িয়ে দিতে পারে এ আশঙ্কায়।

স্থানীয়ভাবে সংবাদ পেয়ে শিবচর থানার পুলিশ গত রবিবার(২৫-০৯-১৬) বিকেল সাড়ে ৫টায় হাতে-পায়ে ও গলায় শিকল দেওয়া অবস্থায় মেহেদীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবং এখনো সাড়া গায়ে আঘাত নিয়ে হাসাপাতলে বিছানায় চিকিৎসা নিচ্ছে। ওই ঘটনায় রবিবার রাতে কতুবপুর এলাকা থেকে অভিযুক্ত কামরুলকে আটক করে এবং গত রবিাবর (০২-১০-১৬) বিশেষ আদালতে একদিনের রিমান্ড মঞ্জুর করে। তবে মেহেদীকে নির্মমভাবে অমানবিক নির্যাতনের ভিডিওটি এখন নতুন করে চাঞ্চল্যকর হয়ে উঠেছে। অভিযুক্তরা প্রভাবশালী তাই মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে তবে এই ঘটনায় হতাশ পুরো মাদারীপুরবাসী। অপরাধিদের দৃষ্টান্তমূলক বিচার ও তাদের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর, সুশিল সমাজ, ও মানাবাধিকার কর্মীদের।

২ দিন শিকল দিয়ে নির্যাতনের বিবরণ দিলেন কিশোর মেহেদী। ভিডিও দেখুনঃ  https://youtu.be/FL-ib_oL3Cc

মাদারীপুর সুশিল সমাজ কর্মী, রাজন মাহামুদ, শিশু নিযার্তনের মত অমানবিক ঘটনা যাতে পুনরায়বৃত্তি না হয় সে দিকে সকলের প্রতি আহব্বান

এইচ আর সিবি এম, মানবাধিকার সংগঠন, সভাপতি, সুবল বিশ্বাস সামন্য একটি মোইবাল চুরির ঘটনা নিয়ে একটি শিশুর উপর যেভাবে মধ্যযুগের কায়দার নির্যাতন করেছে, তা কোন সুস্থমস্তিস্কের মানুষ সহ্য করতে পারে না। ওই নির্যাতনকারী ও পাষন্ডের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়। তাহলে শিশু নির্যাতন বেরেই যাবে।

মাদারীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস একটি শিশুকে এমনিতেই মারা যায় না। আর সামন্য একটি মোবাইল চুরি কারনে মারধর করছে। আসলে এটা কোন ভাবেই ঠিক করেনী। শিশুটি যাতে উপযুক্ত বিচার পায়। এই বিষয়টি আমরা নিশ্চিত করবো।


এ ক্যটাগরির আরো খবর..