× Banner
সর্বশেষ
শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সবুর সভাপতি, সাধারণ সম্পাদক বনি নির্বাচিত পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অর্থদণ্ড

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে হত্যা

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ সিরাজগঞ্জের তাড়াশে মেয়ের উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত খুশি বেগম (৪৫) একই উপজেলার ভাটরা গ্রামের কামরুল ইসলামের স্ত্রী।বুধবার দুপুরে ঘটনাটি ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, উপজেলার ভাটরা গ্রামের বিদেশ ফেরত হানেফ আলী দেশে ফেরার পর থেকেই একই গ্রামের কামরুল ইসলামের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ নিয়ে বেশ কয়েকদিন হানেফ আলীকে সতর্কও করা হয়। এরই জের ধরে দুপুর ২টার দিকে কামরুলের স্ত্রীর সঙ্গে হানেফ আলীর স্ত্রী নিরালা বেগমের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে নিরালা বেগম ও হানেফ আলী মিলে খুশী বেগমকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণের মধ্যে তাড়াশ থানা পুলিশ অভিযুক্ত নিরালা বেগম ও তার ভাই মিজানুর রহমানকে আটক করেছে।

এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম জানান, গৃহবধূ নিহতের ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..