× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মেহেরপুরের আমঝুপি ওসি এল.এস.ডির বিরুদ্ধে বিজিডির চাল ওজনে কম দেয়ার অভিযোগ

admin
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর (২৪-১০-১৬) : মেহেরপুর সদর উপজেলার আমঝুপি খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে ভি.জি.ডি’র চাল কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার দুপুরে আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভি.জি.ডি’র চাল বিতরনের জন্য খাদ্য গুদাম থেকে চাল উত্তলন করে আমঝুপি ইউনিয়ন পরিষদ। চাল বিতরনের সময় ওজন দিতে গিয়ে দেখেন বস্তা প্রতি এক কেজি করে চাল কম দেয়া হয়েছে। আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু চাল বিতরন বন্ধ রেখে বিষয়টি জেলা খাদ্য কর্মকর্তাকে অবহিত করেন। জেলা খাদ্য কর্মকর্তা বিষয়টি তদন্তে এসে ঘটনার সত্যতা পান এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু জানান, ভি.জি.ডি’র চাল বিতরনের জন্য দুপুরে আমঝুপি খাদ্য গুদাম থেকে ৯৬ বস্তা চাল উত্তলন করা হয়। একজন মহিলাকে এক বস্তা (৩০ কেজি) করে চাল দেয়ার কথা ছিল। কিন্তু ওজন দিয়ে দেখেন বস্তা প্রতি এক কেজি করে চাল কম দিয়েছে খাদ্য গুদাম কর্মকর্তা। সাথে সাথে তিনি বিষয়টি জেলা খাদ্য গুদাম কর্মকর্তাকে অবহিত করেন। বিকেলে জেলা খাদ্য বিভাগের একটি দল ঘটনা স্থলে আসেন। ওজন দিয়ে দেখেন বস্তাসহ ৩০ কেজি ৫০০ গ্রাম চাল থাকার কথা থাকলেও প্রতিটি বস্তায় প্রায় এক কেজি করে চাল কম দেয়া হয়েছে।

আমঝুপি খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউছার আলী ঘটনার সত্যতা স্বীকার করে দায় চাপান খাদ্য গুদামের লেবারদের উপর। এ সময় ওজন দেখে নেননি কেন, এমন প্রশ্নের জবাবে বিষয়টি এড়িয়ে যান তিনি।

সদর উপজেলা খাদ্য কর্মকর্তা আয়েশা খাতুন জানান, বস্তা প্রতি যে পরিমান চাল কম আছে আগামীকাল সেটি পূরন করে দেয়া হবে। এছাড়াও অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..