× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার

মেহেরপুরে ৩৬তম আন্তর্জাতিক নৃত্য দিবস পালন

admin
হালনাগাদ: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (২৯-০৪-১৮):  ৩৬তম আন্তর্জাতিক নৃত্য দিবস-২০১৮ পালন উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল রোববার রাত ৮ টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার প্রফেসর মোহাঃ হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, সম্মিলিত সাংস্কৃতিক জোট মেহেরপুরের আহ্বায়ক অ্যাড. ইব্রাহীম শাহীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক (অবঃ) মোঃ সাইদুর রহমান। পরে সেখানে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন স্থানীয় নৃত্য শিল্পীরা।


এ ক্যটাগরির আরো খবর..