মেহের আমজাদ,মেহেরপুর (১১-০৮-১৭): মেহেরপুরের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর-এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার বিকালে মেহেরপুর বাসষ্ট্যান্ডস্থ ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর-এর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভৈরব-এর সভাপতি এ্যাডঃ আনোয়ার হোসেন । ভৈরব-এর সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভৈরব-এর সহ-সভাপতি ও মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, ভৈরব-এর সহ-সভাপতি নুরুল আহমেদ, সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক মেহের আমজাদ, অর্থ সম্পাদক শহীদুর রহমান, সহ সম্পাদক শহিদুল ইসলাম কানন প্রমুখ ।
আলেচনা সভায় সুধিজনের সম্মাননা, সাহিত্য পত্রিকা প্রকাশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহন করা হয় ।