মেহের আমজাদ,মেহেরপুর (০৯-০৩-১৬): মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রাম থেকে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঐ গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন কুতুবপুর গ্রামের মৃত রহমত উল্লার ছেলে মিয়ারুল ইসলাম (৩৩) ও জিল্লুর রহমানের ছেলে আজিজুল ইসলাম (৩৫)।
জেলা ডিবি পুলিশের এস.আই আবু সায়েম জানান, কুতুবপুর গ্রামে দুই মাদক ব্যবসায়ী মাদক কেনা-বেচা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই দুই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।





