মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের গনসংযোগ

মেহের আমজাদ,মেহেরপুর :মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন গনসংযোগ করেছেন। সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামে স্থানীয় জনগনের মাঝে সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম,কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সুবিদপুর ৮ নম্বর ওয়াার্ড ইউপি সদস্য সোহেল রানা, ৮নং ওয়াার্ড আওয়াামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ কে আজাদ সাগর, আওয়ামীলীগ নেতা মজনুর রহমান, হাফিজুর রহমান,জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একে কুতুব সহ স্থানীয় নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।