মেহেরপুরে নানা আয়েজনের মধ্য দিয়ে মিনা দিবস পালন

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে র‌্যালি,আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে মিনা দিবস পালন করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে একটি র‌্যালি বের করা হয়।

উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দীনের নেতৃত্বে র‌্যালিটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কোট চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজার এলাকায় এসে শেষ হয়। র‌্যালী শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী শিক্ষা অফিসার শামীম সুলতান, জয়নুল আবেদীন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।