× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও সাহসিকতার কারণেই পদ্মাসেতু হয়েছে-পানি সম্পদ উপমন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও সাহসিকতার কারণেই পদ্মাসেতু হয়েছে

ঢাকা,৫ জুন, ২০২২ (বাসস) : পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম বলেছেন,  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা, দেশপ্রেমের কারণেই দেশী-বিদেশী সব ষড়যন্ত্র চক্রান্ত উপেক্ষা করে পদ্মাসেতু হয়েছে। আজ শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টুকু বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমুখ।

এনামুল হক শামীম আরো বলেন,  সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে  প্রথানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীকে বাংলাদেশের সক্ষমতা আরও একবার চিনিয়েছেন। পদ্মা সেতু শুধু একটি সেতুই নয়, এটি আমাদের অনন্য গৌরব, মর্যাদা আর অহংকারের প্রতীক। দেশের মানুষের স্বপ্ন পূরণের অনবদ্য উপাখ্যান। মাথা না নোয়ানো বাংলাদেশের দিকে অবাক বিস্ময়ে বিশ্ববাসীর তাকিয়ে থাকার প্রোজ্জ্বল উপলক্ষ্য। এ সেতুর প্রতিটি পরতে পরতে রয়েছে জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি  শেখ হাসিনার প্রত্যয় আর দৃঢ়তার প্রতিচ্ছবি।

তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে অনুকরণীয় একটি দেশ হিসেবে পরিণত হয়েছে।

উপমন্ত্রী বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপি কোনোদিন আর ক্ষমতায় আসবে না। ক্ষমতায় আসতে হলে সংবিধান অনুয়ায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসতে হবে। বিদেশি প্রভুদের কাছে ধরনা দিয়ে লাভ নেই।

উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগকেই পঞ্চমবারের মতো ক্ষমতায় আনবে।আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শিবচরের কাঁঠালবাড়িতে আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে সবাইকে উপস্থিত থাকার আহবান জানান উপমন্ত্রী এনামুল হক শামীম।


এ ক্যটাগরির আরো খবর..