× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

মানবধিকার কর্মীর কন্যাকে যৌতুকের জন্য গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা।

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মে, ২০১৬

মানিকগঞ্জে ঘিওর থানায় তেরশ্রী গ্রামে আলপনা রানী নামে এক গৃহবধূকে দিন রাত যৌতুকের জন্য নির্যাতন চালাত তার শ্বশুর বাড়ীর লোকজন।

আলপনা রানীর পিতা নিমাই সরকার একজন মানবধিকার কর্মী। আলপনা রাণীর ননদের জামাই আশা ব্যাংকের কর্মকর্তা দিপংকর ঘোষ এই সকল অপরাধের মূল হোতা। আলপনা রানী কে নির্যাতনের জন্য দিপংকর ঘোষ প্রতিদিন নানা ভাবে প্ররোচনা দিয়ে আসতো।

সেই প্ররোচনার প্ররোচিত হয়ে আলপনার স্বামী- তাপস রায়, শ্বশুর সুবল রায় শ্বাশুড়ী কল্পনা রানী , ননদ ও ননদের জামাই দিপংকর ঘোষসহ সবাই মিলে নির্যাচন করত। কিছুদিন আগে আলপনা রানী কে তার শ্বাশুরী ও বিধবা এক ননদ আপু রায় মিলে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করার চেষ্টা করে।

এতে করে আলপনা রানী তার শ্বশুর বাড়ী ছেড়ে বাপরের বাড়ী দৌলতপুর থানায় রৌহা গ্রামে আশ্রয় নিয়েছে। কিন্তু এখনো দীপংকর ঘোষ আলপনা রাণীকে ফোনে হুমকি দিয়ে আসছে। এছাড়াও জানা যায় যে আলপনা রাণীর স্বামী তাপস রায় একজন মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ের সাথে জড়িত।

 


এ ক্যটাগরির আরো খবর..