× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

মাদারীপুর রাজৈরে মেয়াদউত্তীর্ণ ও অস্বাস্থ্যকর কেক বিক্রির দায়ে দুই বেকারীর মালিককে জরিমানা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
অস্বাস্থ্যকর কেক বিক্রি

মোঃ ফরহাদ শেখঃ মেয়াদউত্তীর্ণও অস্বাস্থ্যকর কেক বিক্রির দায়ে মাদারীপুরের রাজৈরে ২ বেকারী মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ১৩.৯.২০২০ খ্রিঃ রবিবার দুপুরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি বেকারীকে মেয়াদহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক বিক্রির দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের বাবুল বেকারী ও জাহাঙ্গীর বেকারীতে অভিযান পরিচালনা করে নিম্ম মানের , অস্বাস্থ্যকর এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন কেক বিক্রি করার দায়ে এ জরিমানা করা হয় । র‌্যাব-৮ এর একটি টিম ও মাদারীপুরের স্যানিটারী ইনস্পেক্টর নুরুজ্জামানের উপস্থিতিতে অভিযান চালিয়ে বাবুল বেকারীর মালিক হৃদয় সাহাকে ৩৫ হাজার টাকা এবং জাহাঙ্গীর বেকারীর মালিক আলমগীর শেখকে ৩৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষনের মাদারীপুর জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। তিনি জানান মানুষের সুস্বাস্থ্য রক্ষায় ও ভোক্তাদের স্বার্থে তাদের এ অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি প্রত্যেক দোকান মালিকদের তাদের পন্য সামগ্রীর মেয়াদ সম্পর্কে সচেতন থাকতে বলেন । কোনভাবেই যেন মেয়াদউত্তীর্ণ খাবার মানুষের কাছে না বিক্রি হয় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..