স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের সাথে নরসিংদীর মনোহরদীতে তাঁর নিজ বাড়িতে গতকাল মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ প্রেসক্লাবের জন্য স্থায়ী ভবন নির্মাণের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সহায়তা কামনা করেন। মন্ত্রী এ বিষয়ে যতদূর সম্ভব সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

স্বাস্থ্যমন্ত্রী প্রেসক্লাব সদস্যদের বস্তুনিষ্ঠতা বজায় রেখে সত্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের তাগিদ দেন। তিনি এলাকার মানুষের সুবিধা অসুবিধার বিষয়গুলো সংবাদমাধ্যমে তুলে ধরার পরামর্শ দেন। এতে কর্তৃপক্ষের জনকল্যাণমূলক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।

মতবিনিময় সভায় মনোহরদী প্রেসক্লাবের সদসবৃন্দ ছাড়াও এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।