× Banner
সর্বশেষ
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ‘শিং তং ৭৯৯’ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী নৈশভোজের সময় গুলির ঘটনার পর ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’

মাদকসেবীর ২ বছরের কারাদন্ড

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে জহুরুল ইসলাম (৪০) নামের এক মাদকসেবীকে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন এ সাজা দেন। জহুরুল বাগাতিপাড়া উপজেলার চক হরিরামপুর গ্রামের সিরাজ আলীর ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার তমালতলা এলাকা থেকে জহুরুলকে আটক করে বাগাতিপাড়া থানা পুলিশ। পরে ওই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত জহুরুলকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। ইতিপুর্বেও জহুরুলকে একই অভিযোগে ভ্রাম্যমান আদালত ৬ মাসের কারাদন্ড প্রদান করেছিল বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..