আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে বিপুল পরিমান ইয়াবাসহ মেজবাউল হাসান প্রিন্স (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার কোতয়ালী থানার অম্বিকা মেমোরিয়াল হলের পাশে থেকে তাকে আটক করে। প্রিন্স, কোতয়ালী থানার গুহ লক্ষীপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
ফরিদপুর র্যাব-৮ জানায়, ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ফেব্রুয়ারী সন্ধ্যায় জেলার কোতয়ালী থানাধীন অম্বিকা মেমোরিয়াল হলের পাশে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মেজবাউল হাসান প্রিন্সকে আটক করে। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি সীমকার্ডসহ ২ মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ৬,০০০/- (ছয় হাজার) টাকা জব্দ করা হয়।
ফরিদপুর র্যাব ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক, সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এক প্রেস বিঞ্জপ্তিতে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।





