× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

মাগুরায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

admin
হালনাগাদ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা পরিষদ নির্বাচনে গতকাল সোমবার ৫৫ প্রার্থীর  মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে ।

জেলা পরিষদ নির্বাচনের  রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান আজ সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ করেন । চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু ( ঘোড়া ) , জেলা আওয়ামীলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রানা আমির ওসমান ( চশমা ) ও শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবউল্লাহ হোসেন কুটি ( আনারস ) প্রতীক পেয়েছেন । এছাড়া সাধারণ সদস্য  সংরক্ষিত মহিলা সদস্যদের   মধ্যেও প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক পাওয়ার পর পর প্রত্যেক প্রার্থী নিজ নিজ ওয়ার্ডে গণসংযোগ শুরু করে দিয়েছেন।

আগামী ২৮ ডিসেম্বর এ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্টিত হবে । এ নির্বাচনে ৪৯৩ জন ভোটার ১৫টি কেন্দ্রে ভোট প্রদান করবেন ।

উল্লেখ্য, মাগুরা জেলা পরিষদ ৩৬ টি ইউনিয়ন ১ টি পৌরসভা নিয়ে গঠিত ।

 


এ ক্যটাগরির আরো খবর..