× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

মাগুরার শ্রীপুরে ‘অধিনায়ক আকবর হোসেন ডায়াবেটিক ও চক্ষু হাসপাতালে’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে গতকাল শনিবার মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আলহাজ্ব আকবর হোসেন মিয়ার নামে ‘অধিনায়ক আকবর হোসেন ডায়াবেটিক ও চক্ষু হাসপাতালে’র ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব ঢাকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে এ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

এ উপলক্ষে টুপিপাড়া গ্রামে আব্দুস গাফ্ফার ও সুফিয়া বেগম বৃদ্ধা আশ্রম এবং টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কতুবুল্লাহ হোসেন মিয়ার সভাপতিত্বে  প্রধান বক্তা ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব আবু বক্কর শিকদার, গ্রীন ইউনিভারসিটির ইংরেজী বিভাগের চেয়ারম্যান এম ওয়াজেদ কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ড. নূরুল ইসলাম, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. অব্দুর শাকুর, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মাগুরা ডায়াবেটিক হাসপাতালের ডা. মাছুদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, আমেরিকা প্রবাসী শাহ আব্দুল ফারুকের দানকৃত জমির উপর এলাকাবাসীর সহযোগিতায় মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন ডায়াবেটিক ও চক্ষু হাসপাতাল নির্মিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..