বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের তাগিদ ডেপুটি স্পিকারের

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের তাগিদ ডেপুটি স্পিকারের
বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের তাগিদ ডেপুটি স্পিকারের

বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিশেষ করে শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন কায়সার কামাল।

সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন খাতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। বিশেষ করে টাওয়ার হ্যামলেটসে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বসবাস করায় দুই দেশের জনগণের মধ্যে একটি দৃঢ় সামাজিক ও সাংস্কৃতিক সংযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন। পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করা যেতে পারে। এ ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশই উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সুসম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় করা সম্ভব।

সৌজন্য সাক্ষাৎকালে মোস্তাক আহমেদের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের দুইজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।