মহান বিজয় দিবসে মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মেহের আমজাদ,মেহেরপুরঃ মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শেখ ফরিদ আহম্মেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তৌফিকুর রহমান। অন্যান্যের মদ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়া, আঃ হালিম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।