মেহেরপুরে বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপি’র শোভাযাত্রা

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপি’র উদ্যোগে শোভাযাত্রা ও স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়।

গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি জেলা বিএনপি অফিস প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামানা করে দোয়া করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।